সব সময় সব খানে


বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সিলেট

সিলেটের কানাইঘাটে মুনতাহা হত্যার আসামি কুতুবজান বিবি মারা গেছেন


সিলেট প্রতিনিধি :ছাইম ইবনে আব্বাস

eshomoy.com || 2024-11-14
সিলেটের কানাইঘাটে মুনতাহা হত্যার আসামি কুতুবজান বিবি মারা গেছেন
মুনতাহা হত্যার প্রধান অভিযুক্ত আসামির মৃত্যু

সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৯০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান। শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেওয়া হয়। ইউপি সদস্য জিম্মায় থাকা অবস্থায় আজ সকালে বাবার বাড়িতে মারা যান কুতুবজান।

জানা যায়, কুতুবজানকে প্রথমে পুলিশ তার জিম্মায় দেয়। তিনি চলাফেরা করতে পারেন না। সেজন্য তাকে দেখাশুনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনী মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে। বাদ আছর কুতুবজান বিবি জানাজা অনুষ্ঠত হবে বলে জানা গেছে।

কানাইঘাটের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মুনতাহার মরদেহ গত রোববার ভোররাতে হত্যার পর ডোবা থেকে লাশ পাশের পুকুরে ফেলার সময় স্থানীয়রা ঘাতককে আটক করে। এর আগে গত ৩ নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এ ঘটনায় চার জনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।