আর মাত্র কয়েকদিন পরই এশিয়া কাপ, তারপরেই বিশ্বকাপ। ওয়ানডে ক্রিকেটের এই দুই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতিটি দল। প্রস্তুত বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালও। তবে মাঠে নামার জন্য তাকে যেন শরীরের সঙ্গে রিতিমত যুদ্ধ করতে হচ্ছে।
সোমবার (৩১ জুলাই) চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের। তিনি লন্ডনে অবস্থানকালে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন বলে বিসিবি সুত্রে জানা গেছে।
আরও পড়ুন- ভুবনেশ্বর মুছে ফেললেন ভারতীয় ক্রিকেটারের পরিচয়

মূলত দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভুগে আসছেন তামিম ইকবাল খান। মেরুদণ্ডের কোমরের দিকের অংশের এই সমস্যা সারিয়ে তোলার জন্য চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন। তবে এই অস্ত্রোপচার করালে তামিমকে ইকবালকে ৩ থেকে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা হবেনা।
আরও পড়ুন- অস্ত্রোপচার ছাড়াই মাঠে ফিরছেন তামিম

এ দিকে অস্ত্রোপচার করালেই যে তামিম সুস্থ হয়ে উঠবেন, এমনটিও নিশ্চিত করে বলা যায়না। ফলে আপাতত ঝুঁকি এড়াতে লন্ডনে গিয়ে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন বাংলাদেশি এই ব্যাটার। আর দেশে ফেরার পরে এক সপ্তাহ বিশ্রামে থাকার কথাও রয়েছে তার। তাতে দলীয় অনুশীলনে ফিরতে তামিমের প্রায় আরও ২ সপ্তাহ সময় লেগে যেতে পারে। এছাড়া খেলাকালীন ব্যথা ফিরে আসলে আবারও ইনজেকশন নেয়া লাগতে পারে বলে জানায় ডাক্তার।
আরও পড়ুন- ভারতের সাথে হেসে খেলে জিতল উইন্ডিজ
ই-সময়/আর.এম/এমআরএম