সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত করবে নান্নু 'বিসিবি'


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-03 19:49:45
বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত করবে নান্নু 'বিসিবি'

স্মরণকালের সবচেয়ে খারাপ বিশ্বকাপ পার করে এসেছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপে দলের এমন ব্যর্থতার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত। আর সেই তদন্তের জন্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ডেকেছে তদন্ত কমিটি।

নিজেদের শক্তির ফরম্যাট এবং চেনা কন্ডিশন হওয়ায় ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশাটা একটু বেশিই ছিল সবার। কিন্তু এই বিশ্বকাপেই বাজে পারফর্ম করেছে সাকিব আল হাসানের দল। দলের এমন পারফরম্যান্সের পেছনে কারণ খুঁজতে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড।

আরও পড়ুন- এই প্রথম বিদেশের মাটিতে আইপিএলের নিলাম..!

তিন সদস্যের তদন্ত কমিটির তদন্ত শুরু হয়েছে রোববার (৩ ডিসেম্বর)। প্রথম দিনেই ডাকা হয়েছে প্রধান নির্বাচক নান্নুকে। বোর্ডের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে গুলশানে চলছে বৈঠক।

শুরুতেই নান্নুকে ডাকা হলেও নির্বাচক প্যানেলের সবাইকেই ডাকবে তদন্ত কমিটি। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে এই কমিটি।

৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। তার মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

 

ইসময়/এনআই/এমআরএম