সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

এই প্রথম বিদেশের মাটিতে আইপিএলের নিলাম..!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-03 19:28:30
এই প্রথম বিদেশের মাটিতে আইপিএলের নিলাম..!

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পরে আরও এক ক্রিকেট উৎসবের প্রস্তুতি নিচ্ছে ভারত। নতুন বছরের শুরুর দিকেই বসবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। তার আগে অবশ্য হবে মিনি নিলাম।

এরই মধ্যে নিলামের সময়সূচি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আর তাতেই দিয়েছে চমক।

আরও পড়ুন- বর্ণিল লিওনেল মেসির ক্যারিয়ার

চলতি ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। আগামী ১৯ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। তবে চমক রয়েছে ভেন্যু নিয়ে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।

২০২৪ সালের আইপিলের নিলামের ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়া হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

ইতোমধ্যে শেষ হয়েছে আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হওয়ার সময়সীমা। ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে মোট ৭৭ জনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির মোট ৭৭টি খেলোয়াড় স্লট বাকি রয়েছে।

আরও পড়ুন- প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি শান্তর

এর মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন। নিলামে মোট ২৬৩ কোটি রুপি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এখানে রাখা হয়েছে মোট ২৫ জন ক্রিকেটারকে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাই। ২৫ জনের মধ্যে ৭ জনই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য।

চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর রাডারে এখন জশ ইংলিশ। তার সঙ্গে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ এবং শন অ্যাবট।

আরও পড়ুন- রোনালদোদের হারিয়ে আল হিলালের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে এবার আইপিএলে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনে তাহলে দীর্ঘ ৮ বছর পর আইপিএলের মাঠে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৫ সালের আসরে শেষবার মাঠে নেমেছিলেন তিনি।

২০১৮ আইপিএলে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কেকেআর দলে নিলেও ইনজুরির কারণে খেলা হয়নি এই গতি তারকার।