সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি শান্তর


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 20:41:30
প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি শান্তর

প্রথম বারের মতো টেস্টের নেতৃত্ব পেয়ে দারুণ এক রেকর্ড গড়েন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ ১৪২ রান।

সিলেট টেস্টের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো জয় ছিল না। সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমারদের মতো খেলোয়াড়দের ছাড়াই জিতেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

আরও পড়ুন- রোনালদোদের হারিয়ে আল হিলালের জয়

টাইগারদের লক্ষ্য ঢাকা টেস্টেও জয় তুলে নেয়া, তার আগে কাজ শেষ হচ্ছে না বলেই জানালেন অধিনায়ক শান্ত।

টাইগাররা ম্যাচটি জিতেছে ১৫০ রানের ব্যবধানে। এক টেস্ট জিতেই থেমে থাকতে চায় না বাংলাদেশ। শান্ত জানালেন, এখনও অনেক দূর যাওয়ার বাকি।

কিউইদের বিপক্ষে জয়ের পর ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বলেন, আমি এখন পরের টেস্টের কথা চিন্তা করছি। আমার জন্য, অর্ধেক কাজ শেষ হয়েছে। আরও অনেক দূর যাওয়া বাকি।

সিলেট টেস্টে জয়ে প্রত্যেককে ক্রেডিট দিয়েছেন শান্ত। তিনি বলেন, প্রত্যেক প্লেয়ারের এই ম্যাচটিতে অবদান রয়েছে। তাইজুল, মিরাজ, শরিফুল, নাঈম; খুব ভালো বল করেছে। আমরা সবাই ম্যাচটা উপভোগ করেছি। ফল নিয়ে চিন্তা করছি না। কেবল প্রক্রিয়াটা অনুসরণ করছি।

আরও পড়ুন- হারের পর নিউজিল্যান্ডের অধিনায়কের দেওয়া বক্তব্য

প্রথম ইনিংসে ৩১০ ও দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রান করে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ ও দ্বিতীয় ইনিংসে করে ১৮১ রান। তাতে দেড়শ রানের জয় পায় টাইগার বাহিনী।

যদিও শান্ত মনে করছেন প্রথম ইনিংসে রান কম হয়েছে। তিনি বলেন, মনে হয় প্রথম ইনিংসে আমরা আরও ৫০-৮০ রান করতে পারতাম। 


ইসময়/এসআই/এমআরএম