সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাইবান্ধা

সাঘাটায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার


মো:জাহিদুল ইসলাম

eshomoy.com || 2025-01-26
সাঘাটায় অজ্ঞাত ব্যাক্তির   মরদেহ  উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলা পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজের উত্তর পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।


পদুমশহর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।


বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: মাসুদ আর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও লাশের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।