সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাইবান্ধা

গাইবান্ধা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


মোঃ রওশন সরকার শিনু

eshomoy.com || 2025-01-29
গাইবান্ধা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন  নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 অনাদায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা  এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 


২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর , গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিন এর ছেলে নূর মোহাম্মদ নয়নের সাথে   পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ  গ্রামের গোলেনুর  বেগমের মেয়ে মৌমিতা আক্তার লতার   বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই মৌমিতা আক্তার লতাকে  শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নূর মোহাম্মদ নয়ন ।


এরই  ধারবাহিকতায় ২০১৯ সালের ২৩ শে সেপ্টেম্বর রাতে  মৌমিতা আক্তার লতাকে  মারধর করে। এক পর্যায়ে   গলাটিপে ধরে  শ্বাসরোধ করে হত্যা করে। 


পরে মৌমিতা আক্তার  লতার মা  গোলেনুর বেগম  নূর মোহাম্মদ নয়নকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে নূর মোহাম্মদ নয়ন অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।