গাইবান্ধায় আদালত চত্বরে মামলার বিবাদী কে হাজিরা দিতে বাধা প্রদানসহ ঘটেছে মারধরের ঘটনা। সেই ভিডিও ধারণ করার সময় পেশাগত দায়িত্ব পালনকালে এশিয়ান টেলিভিশনের ফুলছড়ি উপজেলা প্রতিনিধি ও আমার বার্তার জেলা প্রতিনিধি তুহিনের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করা হয়েছ।
বুধবার (৩ আগস্ট ) সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক জজ আদালত ফুলছড়ি গাইবান্ধার বারান্দায় ঘটে এ ঘটনা। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মক্ষীরানী বদের শিরোমনী দুষ্কৃতকারী রওসোনারা এই হামলা চালায়।
আরও পড়ুন- বেতাগীতে ঘুষ দাবীর প্রতিবাদে তহশিলদারের বিরদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

যানা যায়,পারিবারিক ১১/২০২৩ অন্য মামলার বিবাদী আজাদুল বিজ্ঞ আদালতে মামলার হাজিরা দিতে আসলে এই মক্ষীরানি তার লোকজন সহ আজাদুল ও তার বৃদ্ধ বাবা মাকে অকথ্য ভাষায় হেয়প্রতিপন্ন করে এবং আজাদুলকে মারধর করে আদালত চত্বর থেকে বের করে দেয়।
বিষয়টি এশিয়ান টেলিভিশনের ফুলছড়ি প্রতিনিধি ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি তুহিনের নজরে আসলে ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তার ক্যামেরা ও মোবাইল এর উপর হামলা চালায়।এতে তার ক্যামেরা ও হাতে থাকা মোবাইল টি ভেঙেচুরে নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন- মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর, মামলার জেরে ফের হামলা
এ ঘটনার সাথে সাথে জাতীয় জরুরিসেবা ৯৯৯ এ ফোন করলে সাথে সাথে পুলিশ এসে পরিবেশ ঠান্ডা করে থানায় একটি অভিযোগ দ্বায়ের করতে বলেন।

আদালতে মামলার বিবাদী কে হাজিরা দিতে বাধাপ্রদান এবং মারধর করে আদালত চত্বর থেকে বের করে দেয়া হয়। আবার সাংবাদিক সেই ঘটনা ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হয়।
আরও পড়ুন- মিঠাপুকুরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ই-সময়/আর.এম/এমআরএম