নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারসহ নির্বংশ করার প্রক্রিয়ায় তারা শুধু বঙ্গবন্ধুকে নয়, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল।
বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। সেদিন তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে মুছে ফেলতে পারেনি।
আরও পড়ুন- বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ

যতদিন বাংলাদেশ, বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে।মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- কেশবপুরে যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় শোক দিবস পালিত
তিনি আরো বলেন, যারা স্বাধাীনতাকে মেনে নেয়নি, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করেনি, লালন করেনি তারা কাপুরুষের মত অতর্কিতভাবে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতার চেতনা ভুলুন্ঠিত করার চেষ্টা করে তারা সফল হয়নি।

ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আনিছুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন মাষ্টার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
আরও পড়ুন- লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণ নিহত
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন- মেহেরপুরের মুজিবনগরে ৩ ছাগল চোরকে গণধোলাই
ই-সময়/আরএম/এমআরএম