সব সময় সব খানে


রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : জয়পুরহাট

৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মোঃ রবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-04-13
৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক

নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী গাঁজা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল বিষয়টি পর্যবেক্ষণ শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ১৩ এপ্রিল ২০২৪ তারিখ ০১০০ ঘটিকায় নওগাঁ জেলার পত্নিতলা থানাধীন ঘোষনগর এলাকা থেকে ৪২.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোহাম্মদ আলী (৭০), পিতা-মৃত আজগর আলী, ২। মোছাঃ মনোয়ারা বেগম (৫০), পিতা-মৃত মোজাফফর মিয়া কে গ্রেফতার করে এ সময় মোঃ বকুল হোসেন ও মোঃ আবু সাঈদ নামে ২ জন কৌশলে পালিয়ে যায় গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে পলাতক আসামী বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

১৩-০৪-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নিতলা ধানাধীন ঘোষনগর এলাকায় উক্ত আসামীদের নিজ বসত বাড়িতে মজুদ রাখা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল মোহাম্মদ আলী ও মনোয়ারা কে আটক করে এবং বকুল ও সাঈদ কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা‘র বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নিতলা থানায় হস্তান্তর করেছে র‍্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্প।

বিষয়টি র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়েছে।