০৮ মে বুধবার প্রথম ধাপে উপজেলা নির্বাচনে জয়পুরহাট জেলার তিনটি উপজেলা কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর উপজেলা নির্বচন চলছে।
বুধবার সকাল ০৮ টায় শুরু হওয়া নির্বাচনে প্রতিটি কেন্দ্রে গিয়ে ব্যপক ভোটার উপস্হিতি দেখা যায়।
প্রতিটি কেন্দ্রে ব্যপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্হিতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চলছে।
মানুষ কেন্দ্রে গিয়ে শতফ্রুত ভাবে ভোট দিতে পেরে খুশি।
জয়পুরহাটের এই তিনটি উপজেলায় মোট ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এর মধ্যে কালাই উপজেলায় ১ লাখ ২২ হাজার ৭৩৬ জন, ক্ষেতলালে ৯৫ হাজার ১৯১জন ও আক্কেলপুর উপজেলায় এক লাখ ২২ হাজার ৮৮২ জন ভোটার রয়েছেন। কালাইয়ে ৩৭টি, ক্ষেতলালে ৩০টি, আক্কেলপুরে ৪২টিসহ মোট ১০৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
কালাই উপজের পুনট ইউনিয়নের পুনট উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার মোঃ হাবিবুল হাসান বলেন শতফ্রুত ভাবে ভোট দিতে পেরে খুশি।
আব্দুর রশিদ বলেন কোন কেন্দ্রে আসতে কোন ঝামেলা হয় নি।