সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : জয়পুরহাট

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-06-23
পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার

তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়চক্রের মূলহোতাসহ ০৩ সদস্যকে জয়পুহাটের আক্কেলপুর থেকে আটক করেছে র‌্যাব-৫।


 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ২২ জুন ২০২৪ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী মূলহোতাসহ ১। মোঃ জাহিদুল ইসলাম (৩৩), পিতা- মোঃ সামসুদ্দিন মন্ডল, সাং-আওয়ালগাড়ি,থানা-আক্কেলপুর, জেলা- জয়পুহাট, ২। মোঃ আবুল কালাম (৪০), পিতা- মোঃ আমজাদ হোসেন, সাং-পূর্ব খাদাইল, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ, ৩। মোঃ রিপন হোসেন (৩০), পিতা-আজিজুল হক, সাং-পশ্চিম কাদাইল, থানা-বদলগাছী, জেলা- নওগাঁদেরকে গ্রেফতার করে ও পলাতক আসামী ৪। শ্রী বণিক ঘোষ(৩৮), পিতা-শ্রী রণজিৎ ঘোষ, সাং-ঘোষ পাড়া, থানা-আক্কেলপুর, জেলা- জয়পুরহাট কে আটক করে।


আটককৃত আসামীগণ জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার এলাকায় পর্ণগ্রাফি চক্রের মূলহোতা জাহিদুলের নেতৃত্বে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিক্সে অশ্লীল সিনেমা ও  ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়।


 পরবর্তীতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর অভিযানিক দল অদ্য ২২-০৬-২০২৪ তারিখ ০৮.৩০ ঘটিকায় জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারস্থ তাদের নিজ দোকানে অভিযান পরিচালনা করে উক্ত পর্নো ব্যবসায়ীদেরকে আটক করতে সমর্থ হয় এবং  বণিক নামে একজন কৌশলে পালিয়ে যায়।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব