সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : জয়পুরহাট

হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

হেরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক


মোঃ রবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-04-20
হেরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

র‍্যাব-৫ সিপিসি-৩ র‍্যাব ক্যাম্প জয়পুরহাট জানতে পারে নওগাঁর বিভিন্ন সিমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ১৯ এপ্রিল ২০২৪ তারিখ রাড ০৮.০০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মহেশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ গ্রাম হেরোইন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ-২৬,৮৩০ টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ নুর আলম(৫৫), পিতা-মৃত কাশেম আলী দেওয়ান, সাং-মহেশপুর, ২। মোঃ মিলন হোসেন (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-শর্মাপুর, ৩। মোঃ শাকিল হোসেন (২০), পিতা-মোঃ সালাম হোসেন, সাং-মহেশপুর, সর্বথানা-বদলগাছি, জেলা-নওগঁ কে গ্রেফতার করেছে।

এ সময় মোঃ হাসান মন্ডল (৬৮), নামে এক আসামি পালিছে। গ্রেফতারকৃত আসামী নুর আলম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধৃত আসামী মিলন, শাকিল ও পলাতক আসামী হাসান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৯-০৪-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মহেশপুর এলাকা থেকে নুর আলম, মিলন ও শাকিল কে আটক করে এবং হাসান কৌশলে পালিয়ে যায় করে।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ-২৬,৮৩০ টাকাসহ অবৈধ মাদকদ্রব্য ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

বিষয়টি এক প্রেস বিঙ্গপ্তিতে জানিয়েছে র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প।