আগামী বছর জাতীয় নির্বাচনের আগেই ফেসবুক–ইউটিউবকে সতর্ক করে দিয়েছে ভারত সরকার। সম্প্রতি ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে দেশটির সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ।
আরও পড়ুন - কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক
দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, ভুয়া তথ্য ছড়ালে আইন অনুযায়ী কী শাস্তি হতে পারে, তা সামাজিক মাধ্যমগুলোর ব্যবহারকারীদের নিয়মিত জানাতে বলেছে নয়াদিল্লি।

রুদ্ধদ্বার বৈঠকে ভারত সরকারের প্রতিনিধিদের নেতৃত্ব দেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। এ সময় তিনি বলেন, শিশু ও অন্যান্য ব্যক্তিদের জন্য সামাজিক মাধ্যমে সরকার যে নিয়ম করেছে, তা এখনো অনেক প্রতিষ্ঠান মানছে না।
আরও পড়ুন - ভারতে চালু হচ্ছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি
এমন এক সময়ে এই বৈঠক হলো, যখন ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ভুয়া ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব কনটেন্টে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করেছেন।
তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন,
এ নিয়ে ব্যবহারকারীদের বারবার সতর্ক করা উচিত। আর সেই কাজটা ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের কর্তৃপক্ষকেই করতে হবে। তারা না করলে, এ ব্যাপারে সরকারি পদক্ষেপ নেয়া হবে।
যদিও এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। কোনো বক্তব্য পাওয়া যায়নি ফেসবুক–ইউটিউব কর্তৃপক্ষেরও।
আরও পড়ুন - টেলিভিশন: শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার, ভবিষ্যৎ কী?
গেল কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমের বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে মোদি সরকার।
ইসময়/ইস/এমআরএম