সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : প্রযুক্তি

এআই দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-09
এআই দিয়ে অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি
ফাইল ছবি।

বগুড়া- (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে একই সঙ্গে তার কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে ঘটনায় তার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে

মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন গতকাল সোমবার রাতে বগুড়া সদর থানায় ওই জিডি করেন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান তথ্য নিশ্চিত করেছেন

 

জিডিতে উল্লেখ করা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে এর ধারাবাহিকতায় গতকাল সকালে বগুড়া সদর থানার উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা দিয়ে অনৈতিক সুবিধা দাবি করা হয় অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়

 

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগের পর ২০২৩ সালে সেখানে উপনির্বাচন হয়

 

বিষয়ে মোশারফ হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে