সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : খুলনা

টাকার বিনিময়ে দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়ন ফরম বিক্রি করছে উপজেলা বিএনপি


মামুন সেখ স্টাফ রিপোর্টার খুলনা

eshomoy.com || 2026-10-05
টাকার বিনিময়ে দলীয় সিদ্ধান্তের  বাইরে মনোনয়ন ফরম বিক্রি করছে উপজেলা বিএনপি


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাকার বিনিময়ে দলীয় সিদ্ধান্তের
বাইরে মনোনয়ন ফরম বিক্রির অভিযোগ উঠেছে তেরোখাদা বিএনপির উপর। ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়,  উপজেলায় মোট ৬ টি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪৬ জন বিমনোনয়ন প্রার্থীর কাছে নমিনেশন ফরম বিক্রয় করেছেন বলে জানা যায়। ইউপি নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পেতে আগ্রহী দলীয় নমিনেশন ফরম ক্রয়কৃত ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের মোহাম্মদ মানজুরুল আহসান দারু, ২ নং বারাসাত ইউনিয়নের তারেক রেজা, ৫ নং তেরখাদা ইউনিয়নের মোল্লা মাহবুবুর রহমান, শেখ আজিজুর রহমান (আজিবর) , থানা বিএনপি নেতা মহিবুল্লাহ, আব্দুল মান্নান সরদার ,এডভোকেট শহিদুল ইসলাম, বলেন আমরা উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রতিটি মনোনয়ন ফরম পাঁচ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছি। মনোনয়ন ফরম বিক্রয়ের ব্যাপারে কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোন সিদ্ধান্ত আছে কিনা আমরা জানিনা। উপজেলা বিএনপি'র সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ফরম ক্রয় করেছি। তেরখাদা
 উপজেলা বিএনপি'র সভাপতি চৌধুরী কাওসার আলী বলেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় আমরা  দলীয় নমিনেশন ফরম বিক্রিয় করছি এবং দলীয় ফান্ড মজবুত করার জন্য উপজেলা বিএনপি'র সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ফরম বিক্রি করেছি । দলীয় মনোনয়নের ফরম এর টাকা  ব্যাংকে যৌথ একাউন্টের মাধ্যমে জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন এ ব্যাপারে কেন্দ্র বা জেলা বিএনপি কিছুই জানে না। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের জেলা বিএনপিকে জানানো উচিত ছিল। 
উপজেলা বিএনপি'র মৌখিক দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবু জানান,খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় আমরা  দলীয় নমিনেশন ফরম বিক্রিয় করছি। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীরা নমিনেশন ফরম ক্রয় করতে পারবে।
খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি জানান , তেরখাদা উপজেলা বিএনপি'র  পক্ষ থেকে দলীয় নমিনেশন ফরম বিক্রয়ের ব্যাপারে  জেলা বিএনপি কিছুই জানে না। যেহেতু কেন্দ্র থেকে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত আসে নাই তাই আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না। কেন্দ্র থেকে কোন সিদ্ধান্ত আসলে দলীয়ভাবে জেলার সকল এমপি মহোদয় এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং বাস্তবায়ন করব। 
দলীয় নমিনেশন ফরম বিক্রয়ের ব্যাপারে তারা আরো জানান যেহেতু জেলা বিএনপি এ ব্যাপারে কিছুই জানে না । যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ,আমরা তেরোখাদা উপজেলা বিএনপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।