বাগেরহাটের মোরেলগঞ্জের প্রকাশ্যে দিবালকে পল্লীতে রাস্তায় ফেলে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় মারপিট। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে হামলাকারী আবুল আইচ (৫৫) আটক। আহত ওই নারী বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটেছে, ২৬ মার্চ সকালে উপজেলার পঞ্চকরন ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের পাঁচগাও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায়। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আক্কাস আলী শেখের মেয়ে বিজলি আক্তার (৪৮) কে একই এলাকার প্রতিবেশী সবুর আইচের ছেলে মহিষচরনী জামে মসজিদের ইমাম আবুল আইচ ঝাপটে ধরে রাস্তায় ফেলে প্রকাশ্যে বেধড়ক মারপিট ও নির্যাতণ চালিয়ে গুরুতর জখম করে। এ সময় বিজলী আক্তারের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসায় পাঠায়।
মারপিটের দৃশ্যটি ফেসবুকে ভাইরাল হয়ে প্রশাসনের নজরে আসলে ঘটনার একদিন পরে বুধবার রাতে পুলিশ হামলাকারী ওই ইমাম আবুল আইচকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন হামলাকারী ইমাম আবুল আইচ একজন ইমাম হলেও তার ব্যাবহার আচরণ খুব খারাপ।সে খুব বদমেজাজী এবং তার মেয়ে একাধিক বিয়ে সহ অনেক ছেলের সাথে সম্পর্ক রয়েছে।তবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কেউ।
এ বিষয় জানতে চাইলে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজলী আক্তার নিজেকে মুক্তিযোদ্ধা সন্তান দাবী করে বলেন, আমার পিতা যুদ্ধকালীন একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তালিকায় অন্তভুক্ত হতে পারেনি। আবুল আইচের মেয়ের শশুর বাড়ির কোনো এক আত্মীয়কে তার বাড়ি দেখিয়ে দেয়ার অপরাধে প্রাকাশ্যে ঘাড়ধরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে তার মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে বেধড়ক মারপিট এবং লাথি মেরে তলপেটে গুরুতর আঘাত করে জখম করে। তিনি আরও বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রশাসনের কাছে আমার ওপরে এ হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচার চাই”।
এ বিষয়ে পঞ্চকরন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, বিজলি একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার ওপরে এ ধরনের হামলার ঘটনা দূঃখজনক। হামলাকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন তিনি। ঘটনাটি তিনি তাৎক্ষনিক নিকটস্থ ফাড়ি পুলিশকে জানিয়েছেন এবং আহত ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, কুমারিয়াজোলা গ্রামে এক নারীকে প্রকাশ্যে মারপিটের ঘটনায় আবুল আইচকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।