সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেলো ট্রেন


এম মনির চৌধুরী রানা,চট্টগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-11-05 03:43:15
কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেলো ট্রেন

কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন পরিদর্শন ও পর্যবেক্ষণে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিশেষ ট্রেন।

আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটিতে রেলওয়ে পরিদর্শন বিভাগের একটি বিশেষ টিম রয়েছে। তারা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন এবং বিভিন্ন স্টেশন পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। বিকেল ৫টায় ট্রেনটি কক্সবাজার স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, কক্সবাজার পর্যন্ত রেল এখন আর স্বপ্ন নয়। এটি এখন বাস্তবতা।

আরও পড়ুন-নাটোরে চুরি হওয়া ৯৩০ কেজি ভোজ্য তেল সহ পিকআপ জব্দ, আটক-১

আগামী ১১ নভেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেললাইন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে, রবিবার বিশেষ টিম নিয়ে ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি আরও বলেন, ট্রেনটি চালাচ্ছেন লোকোমাস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সহকারী লোকোমাস্টার হিসেবে আছেন রুখন মিয়া।

ট্রেনে একাধিক গার্ড, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি), রেল ট্র্যাক সংক্রান্ত রেলকর্মী, প্রকৌশল, বাণিজ্যিক ও পরিবহন বিভাগের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। জানা যায়, সকাল ৯টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতু অতিক্রম করেছে। 

আরও পড়ুন-রুহুল কবির রিজভী গুহায় গেছেন - ওবায়দুল কাদের

বর্তমানে ট্রেনটি দোহাজারী অতিক্রম করে কক্সবাজারের পথে রয়েছে। ট্রেনটি কক্সবাজার পৌঁছার পর কর্মকর্তারা সেখানেই অবস্থান করবেন। আগামীকাল একই টিম কক্সবাজার রেলস্টেশন ইয়ার্ড পরিদর্শন করবেন। আগামী ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায় একই টিম নিয়ে বিশেষ ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।

ইসময়/একে/এমআরএম