চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দুই পরিবারের তিনটি বসতঘর।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী গোয়াজ তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন দিদারুল আলম ও নুরুল ইসলাম।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ২টি কাঁচা ও ১টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ মামুন। তিনি জানান, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আরও পড়ুন-বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১৩
ইসময়/এনআই/এমআরএম