সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি দিলেই আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী


জাতীয় ডেস্ক

eshomoy.com || 2023-07-25 18:55:00
 জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি দিলেই আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো অবস্থায় আছে।

মঙ্গলবার (২৫ জুলাই) ইইউ’র বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

 
এরআগে, ঢাকা সফররত ইইউ’রমানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচন বিষয়ে আলোচনা করেন।
 
তিনি বলেন, ইইউ প্রতিনিধি দল গুম-খুন বিষয়ে জানতে চেয়েছে। তাদের জানিয়েছি ইউএস স্টেট বিভাগের তথ্যমতে ২০০৪, ০৫, ০৬ এ-৪৫০ জন গুম ছিল। গুমগুলোর বেশিরভাগই আত্মগোপনে চলে গিয়েছিল। ৭৬ জনের গুমের কথা বলা হয়েছিল, তার মধ্যে ২৭ জনের খবর জানানো হয়েছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গা নিয়ে সরকারের ভূমিকার প্রশংসা করেছে। সবকিছুতে সন্তোষ জানিয়েছে তারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে ইইউ’র চেষ্টা আছে। রোহিঙ্গা রাখতে যে ক্ষতি হচ্ছে তাও জানানো হয়েছে।’
 
নির্বাচন বিষয়ে ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ’র প্রতিনিধিরা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছেন। সংবিধান অনুযায়ী যেভাবে গাইডলাইন দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছি। অহিংস নির্বাচন উপহার দিতে পারবো, এমনটাও বলেছি।
 
তিনি আরও বলেন, হঠাৎ করে বিরোধী দলের এমন কর্মসূচিতে, জনগণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়া হয়নি। জনদুর্ভোগ সৃষ্টি করলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যে দলই কর্মসূচি দেবে তারা যেনো জনদুর্ভোগ সৃষ্টি না করেন বলে জানিয়েছেন।

ইসময়/জা.ডে/এমআরএম