সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বিএনপি ভুলপথে হাঁটা রাজনৈতিক অপশক্তি: ওবায়দুল কাদের


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-07-27 10:17:30
বিএনপি ভুলপথে হাঁটা রাজনৈতিক অপশক্তি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস ও মিথ্যাচার বিএনপির রাজনীতির মূল হাতিয়ার।

বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।


এসময় তিনি আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি সর্বদাই গণচেতনার বিপরীতে পথ চলা রাজনৈতিক অপশক্তি। দলটির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করে অসাংবিধানিক ও অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখল করে। পরবর্তীতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকারের গলা চেপে ধরেন।
 

তিনি অভিযোগ করেন, ‘বিএনপি ও তার দোসররা বার বার এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। জনমনে ভীতির সঞ্চার করে জনগণকে জিম্মি করে যে কোনো উপায়ে ক্ষমতা দখলই তাদের একমাত্র লক্ষ্য।’
 
বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে অভিযোগ করে কাদের আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনার নামে দুর্নীতি ও দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি। বিচার বিভাগকে দলীয় কার্যালয়ের আঙিনায় রূপান্তরিত করেছিল তারা। সেই বিএনপির মুখে আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছু নয়।’
 
তবে বিএনপির কোনো আহ্বানে জনগণ সাড়া দেয়নি এবং আগামীতেও তারা জনগণের কোনো সমর্থন পাবে না বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
 
তথাকথিত আন্দোলনের মাধ্যমে বিএনপি সংসদ নির্বাচন ভণ্ডুল করার পাঁয়তারা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। দেশবাসী প্রত্যক্ষ করেছে, বিগত দিনগুলোতে নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির একমাত্র রাজনৈতিক এজেন্ডা। আর এ লক্ষ্যে তারা তাদের সন্ত্রাসী ও ক্যাডারবাহিনীকে লেলিয়ে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
 
তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচন বানচালের জন্য বিএনপি আগুন-সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছিল। ৩ হাজার ৮০০ যানবাহন, ৫ শতাধিক স্কুল, ভূমি অফিস, মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দিয়েছিল। বিএনপি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটানোর চক্রান্ত করছে।
 
এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘বিএনপি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। সীমান্ত থেকে খবর পাচ্ছি, অস্ত্র কিনছে তারা। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি। নিজেদের তারা অস্ত্রে সজ্জিত করছে। আগ্নেয়াস্ত্র এনে মজুত করছে।’
 
এর জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সীমান্তে অস্ত্র মজুত নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য সরকারের নতুন চক্রান্ত। ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রমাণিত বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন রুখে দেয়ার এটা নতুন কৌশল। এই সমস্ত কথা বলে জনগণের ওপর যদি আর কোনো অস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ, তবে সরকারকে তার সমস্ত দায়দায়িত্ব নিতে হবে।

ই-সময়/জা.ডে/এমআরএম