সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন মেয়র আতিক


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-08-12 17:55:30
সাবেক মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেন মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিতব্য ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৩- এর সম্মেলনে অংশ নিতে সংস্থাটির প্রধান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ।

আরও পড়ুন- স্বরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যা কক্সবাজারে, ক্ষতির পরিমান জানতে হিসাব শুরু

ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) ২০২৩ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাস্তুচ্যুত জনগণের জন্য করণীয় বিষয়ে বক্তব্য দেয়ার জন্য ডিএনসিসি মেয়রকে আমন্ত্রণ জানায়। আগামী ১৮-১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

 
মেয়র আতিকুল ইসলাম এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেয়ার বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশান গভর্ন্যান্সে আলোচনায় এবং বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বক্তব্য দিয়েছেন বিভিন্ন দাবি তুলে।

আরও পড়ুন- ডেঙ্গুর টিকা নিয়ে স্বাস্থ্য বিভাগের ভাবনা!
 
ডিএনসিসি মেয়র বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে মেয়র’স মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য, সি-৪০ সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং সি৪০-এমএমসি টাস্কফোর্সের কো-লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।


 
আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখায় ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছিলেন। ঢাকা উত্তর সিটিকে সবুজ এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রমের জন্য এই সম্মানজনক পুরস্কার দেয় ব্লুমবার্গ ফিলানথ্রপিস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, ২টি কবরাস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রমের জন্য এই সম্মাননা দেয়া হয় তাকে। ডিএনসিসির এই কার্যক্রম সবুজ ভবিষ্যতের পথ প্রশস্ত করছে বলেও মনে করা হয়।

আরও পড়ুন- নাটোরে মাটির ১০ ফুট নীচে প্রেমিককে পুতে রাখলো প্রেমিকা

ই-সময়/আরএম/এমআরএম