নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদল এবং কুর্শি ইউনিয়নের যুবদলের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (০৮ নভেম্বর) রাত আনুমানিক ০৯.০৫ ঘটিকার সময় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন- দীঘিনালায় ২ শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট'র অনুদান বিতরণ
পৃথক ২ টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরীর ছেলে সরফরাজ আহমেদ চৌধুরী (৭০), বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া ইউপির বড় আব্দা গ্রাম ও নবীগঞ্জ পৌর এলাকার আব্দুল মোহিত চৌধুরীর ভাড়াটিয়া মো: আব্দুল ওয়াদুদ এর ছেলে মইনুল ইসলাম (৩৪), নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) কে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী জানান, নবীগঞ্জ থানাধীন ০৫ নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মিনাজপুর সাকিনস্থ মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি কর্তৃক দেশব্যাপী অবরোধ চলাকালীন সময়ে নবীগঞ্জ থানা এলাকায় এবং নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ডিউটি করাকালে মহাসড়কে দুষ্কৃতিকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে
এবং মহাসড়কে ডিউটিরত অবস্থায় উক্ত সংবাদের ভিত্তিতে আমি অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দই ও তিন নং আসামীর সহযোগীরা রাস্তার পাশে অবস্থান নিয়ে মহাসড়কে গাড়ী আটকানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে প্রতিরোধ ও গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের সরকারী কাজে বাঁধাদান ও ইটপাটকেল ছুড়ে মারে।
আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় শিক্ষক গ্রেফতার
পুলিশ তাদেরকে গ্রেফতারকালে তাদের সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। এই সময় আসামীদের কাছ থেকে ০৪ টি অবিষ্ফোরিত ককটেল, অবরোধ সংক্রান্তে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে ০১ টি ব্যানার, টায়ার পোড়ানোর অংশ বিশেষ, একটি দিয়াশলাই পাওয়া যায়।
'এই সংক্রান্তে নবীগঞ্জ থানার মামলা নং-০৪,তারিখ-০৯/১১/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/১১৪/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক মামলা রুজু হয়েছে'।
উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ এজাহারনামীয় আসামী ১৫ জন এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জন এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আসামী সরফরাজ আহমেদ চৌধুরীকে সন্দিগ্ধ আসামী নবীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১৩
নবীগঞ্জ থানার মামলা নং-১৩,তারিখ-১৬/১১/২০২২খ্রিঃ, ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রবাদি আইনের ৩/৪ ধারার মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে মইনুল ইসলাম ও রিপন মিয়াকে বোমা বিস্ফোরক ও নাশকতা মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ইসময়/এসআই/এমআরএম