সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


কাসেম, বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-15 18:37:00
পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বরগুনায় নিখোঁজের ৩দিন পরে পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূ (মোসা. লাইজু বেগম ৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।                  বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে .এম. মিজানুর রহমান নিশ্চিত করেন।

সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহান এর মেয়ে এবং এলাকার মো. জামাল হোসেনের স্ত্রী মোসা. লাইজু (৪০)।

আরও পড়ুন- দীঘিনালায় আমন ধান কেটে নবান্ন উৎসব পালন শুরু 

জানা যায়, গত তিনদিন নিখোঁজ ছিলেন পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান মেলেনি। আজকের বেলা এগারোটার দিকে প্রতিবেশীরা তাকে খুঁজতে খুঁজতে নিজ ঘরের উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয় চৌকিদারকে খবর দেয়। এর পরে দুপুর দেরটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের বাবা আবদুস সোবহান বলেন, আমার মেয়ের দীর্ঘ অনেক বছর ধরে মানসিক সমস্যা ছিল। গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। এর আগেও আত্মহত্যা করার জন্য অনেকবার চেষ্টা করছে। মেয়ে জামাত মো. জামাল হোসেন এখনো বরিশাল শহরে বিভিন্ন জায়গায় খুজছেন।

আরও পড়ুন- সংলাপের সুযোগ আর নেই - ওবায়দুল কাদের

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আমাদের আইনি কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

 

ইসময়/রআ/এমআরএম