সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড


ইমাম হাছাইন পিন্টু - নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-21 20:07:45
নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে এক অজ্ঞাত নারীকে ধর্ষনের পর হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড সহ ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
 
আজ মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ( জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।

আরও পড়ুন-গৌরবের স্মারক আমাদের সশস্র বাহিনী দিবস - বাংলাদেশ ন্যাপ

দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার উলুপুর গ্রামের জব্বার হোসেনের ছেলে মোঃ বেলাল হোসেন (৩৭) ও তার স্ত্রী বালিয়াডাঙ্গা গ্রামের আলাউদ্দিন প্রামানিকের মেয়ে মোছাঃ জোসনা খাতুন ওরফে জেসমিন (২৭)। দন্ডপ্রাপ্ত মোঃ বেলাল হোসেন পলাতক রয়েছেন।

মামলার বাদি নাটোর সদর থানার এসআই নুরুজ্জামানের দায়েরকৃত এজাহার সুত্রে জানাযায়, ২০১০ সালের ১১ জানুয়ারী সকালে নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জনৈজ নুর মোহম্মদ মুন্সির আম ও কলাবাগানের মধ্যে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মহিলাদের ব্যবহৃত একটি পাম ব্যাগ উদ্ধার করে।
 
পরে ওই ব্যাগের মধ্যে থেকে দন্ডপ্রাপ্ত মোছাঃ জোসনা খাতুন ওরফে জেসমিনের পাসপোর্ট সাইজের সাদাকালো একটি ফটো ও টেলিফোন গাইড বই পাওয়া যায়। ওই বইয়ে জোসনা খাতুনের নাম,বাবার নাম ও -ঠিকানা সহ তার ভাই খোরশেদ আলমের নাম ও তেবাড়িয়া দাদাপুর রাস্তা লেখা ছিল। এছাড়া বেশ কয়েকজনের ফোন নম্বর লেখা ছিল।

আরও পড়ুন-৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধংস

পুলিশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করে। এব্যাপারে নাটোর সদর থানার তৎকালীন এসআই নুরুজ্জামান বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষনের পর হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
 
ওই মামলা দায়ের পর ঘটনাস্থল থেকে পাওয়া পাসপোর্ট সাইজের সাদাকালে ফটো ও নাম ঠিকানার সুত্র ধরে পুলিশ মোছাঃ জোসনা খাতুন ওরফে জেসমিনকে আটক করে। পরে জোসনা খাতুন ওরফে জেসমিনের স্বীকারোক্তিতে তার স্বামী মোঃ বেলাল হোসেন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আরও পড়ুন-বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর আটক
 
এই সুযোগে মামলার আসামী জেসমিনের স্বামী জামিন নিয়ে গা ঢাকা দেয়। দীর্ঘ এক যুগ পর মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ( জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় জেসমিনের স্বামী জামিন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী বেলাল হোসেন হাজির ছিলেননা।

আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, 'অজ্ঞাত নারীকে ধর্ষনের পর হত্যার দায়ে বিজ্ঞ বিচারক মামলার দুই আসামী স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এছাড়া উভয়কেই ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার টাকা রাষ্টিয় কোষাগারে জমা করার আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী বেলাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
 

 

ইসময়/এনআই/এমআরএম