সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ফরিদপুরে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 


মো. সাখাওয়াত হোসেন- ফরিদপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-22 19:22:15
ফরিদপুরে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 

ফরিদপুরের ভাঙ্গায় ডোবা থেকে খোদেজা বেগম(৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে  ভাঙ্গা পৌরসদরের ছিলাধরচর গ্রামের একটি বিলের ডোবা মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওই নারীর বাবার বাড়ী ভাঙ্গা উপজেলার নুরপুর গ্রামে। ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামে তার বিবাহ হয়। তার দুটি সন্তান রয়েছে বলে সূত্রে জানা যায়। 

আরও পড়ুন-এইচএসসির ফল প্রকাশ হবে ২৬ নভেম্বর

তার স্বজনেরা জানান, বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রথমে ওই নারীকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে তার স্বজনদের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। 


স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, কয়েকজন কৃষক বিলের মধ্যে ঘাস কাটতে গেলে কচুরিপানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানায়। এরপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম সাংবাদিক দের জানান, 'স্থানীয় জনগণ একটি ডোবার মধ্যে অজ্ঞাতনামা একটি লাশ সদৃশ দেখতে পেয়ে আমাদের সংবাদ দেন। সংবাদের ভিত্তিতে আমি পুলিশ প্রেরণ করি, আমাদের সার্কেল স্যার সহ আমি নিজে এবং অন্যান্য অফিসারগণ সহ সেখানে যাই।

 গিয়ে একটি লাল কাপড়ে মোড়ানো কচুরিপানার নিচে এক লাশ দেখতে পাই। একটি তাল গাছের তৈরি ডোঙ্গা দেখি, প্রাথমিক ধারণা মতে বৃদ্ধা মহিলাটি ডোঙ্গায় পার হতে গিয়ে পড়ে গিয়ে আর উঠতে পারিনি।

আরও পড়ুন-যুদ্ধবিরতি শুরু হবে আগামীকাল সকাল ১০টায় 'হামাস'

তার আলামতে ধারণা করা হচ্ছে এবং স্থানীয় জনগণ বললেন সে ভিক্ষাবৃত্তি করতেন। হয়তো পার হতে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন তিনি। সুরতহাল করে বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।'

 

 

ইসময়/এনআই/এমআরএম