সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

সরকারি খাস জমি দখলে, ভূমিহীন বাসিন্দারা বঞ্চিত


মোঃ আংগুর রহমান ভূইয়া, মদন, নেত্রকোনা প্রতিনিধি 

eshomoy.com || 2023-11-23 19:08:00
সরকারি খাস জমি দখলে, ভূমিহীন বাসিন্দারা বঞ্চিত

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর মৌজা ১ নং খতিয়ানের জমি নামে-বেনামে বন্দোবস্তর মাধ্যমে অর্ধ কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা।

আরও পড়ুন- ‌‘এমন কিছু হতে পারে যা আপনি ভাবছেন না, আমিও ভাবছি না’

উপজেলা তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সরকারি খাসজমি দখল নেওয়ার কারণে কামাল খান অরফে (পালন) মিয়ার ছেলে আল মামুন, মৃত আব্দুল ওয়াসেক মিয়ার ছেলে রঞ্জু মিয়া ও ইমান আলী নামের তিন জনের বিরুদ্ধে ১১ সদস্য স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 

ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বেহাত হচ্ছে ওই সব সরকারি খাসজমি।

আরও পড়ুন- চট্টগ্রাম ১৬ টি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি!

আর এ ঘটনায় উপজেলার দৌলতপুর গ্রামের কালাম খান ও রুবেল সহ ১১ সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ গত ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে মদন উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ বিভাগীয় কমিশনের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে।  

অভিযোগে উল্লেখ করেন, উপজেলা তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর মৌজা ১ নং খতিয়ানের মূল্যবান খাস জমি এলাকার প্রকৃত ভূমিহীনরা না পেয়ে তা,পাচ্ছেন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা। আর ওই সব জমি দৌলতপুর গ্রামের আশেপাশে থাকা জমির চেয়ে মূল্যবান।

অভিযোগ ও অনুসন্ধানে জানা যায় , তিয়শ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দৌলতপুর মৌজায় ১ নং খতিয়ানের ৯৮৬ দাগে ৫৮ শতাংশ জমি, ১০৫৮ দাগে ২৫ শতাংশ জমি, ১০৬০ দাগে ৫ শতাংশ জমি, ৮১৮ দাগে ২৭ শতাংশ জমি, মোট এক একর ১৫ শতাংশ সরকারি খাসজমি রহিয়াছে।

দৌলতপুর গ্রামের কিছু সংখ্যক ধনী প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে উক্ত সরকারি খাসজমি। নিয়মানুযায়ী ওই সব জমি প্রকৃত ভূমিহীনদের দেয়ার কথা থাকলেও তা দখলে আছে সরকারি কর্মচারী, বিত্তবান ও প্রতিষ্ঠিত ধনীদের।

আরও পড়ুন- গাজার মানবিক সংকটের সমাধান করুন, বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী

খোঁজ নিয়ে জানা যায়, খাস জমি বন্দোবস্ত আবেদনকারীর অধিকাংশদের রয়েছে পাকা বাড়ি ও তারা সম্পদশালী এবং প্রভাবশালী ব্যক্তি। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের একজন কামাল খান অরফে(পালন) মিয়ার ছেলে আল মামুন জানায়, সরকারি খাসজমি আমাদের বাড়ির পাশে থাকার কারণে আমরা দখলে নিয়েছি।

উপজেলা তিয়শ্রী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নায়েব (তহশীলদার) সৈয়দ আশরাফুজ্জামান তিনি এ প্রতিনিধিকে জানান, আমি নতুন এসেছি পূর্বে কি হয়েছে তা আমি জানিনা, তবে সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন- মির্জা ফখরুলের জামিন নাকোচ

এ বিষয়ে মদন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এটিএম আরিফ তিনি জানান, সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে এবং প্রভাবশালীদের বন্দোবস্ত না দেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


ইসময়/এসআই/এমআরএম