সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-24 10:08:15
বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক জনের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক নামের এক প্রতারকের বিরুদ্ধে।

 আরও পড়ুন -  প্রার্থী সংখ্যা ভোটারের চেয়ে বেশি হলে অবাক হওয়ার কিছুই থাকবে নাঃ মঈন খান


এই অভিযোগের মামলায় গত ২২ মার্চ আদালত থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলার বাদী মিজানুর রহমান সুজন ও ইমামুল ইসলাম। এরপর গত ২৪ অক্টোবর ওই প্রতারক এমদাদুলের বিরুদ্ধে একই মামলা করে উপজেলার সলইপাড়া গ্রামের ভুক্তভোগী সজিব আলীর পিতা আব্দুল আলী।

মামলার সূত্রে জানা গেছে, সজিবকে জাহাজে চাকরি দিবে বলে গত বছরের জুন মাসের ১০ তারিখে ১ লক্ষ ২৫ হাজার টাকা নেয় এই প্রতারক এমদাদুল। এরপর বছর ঘুরলেও টাকা ফেরত না দিয়ে নানান হুমকি প্রদান করে সে। বিভিন্নজনদের ধরে সুবিচার না পেয়ে শেষমেষ আদালতের দারস্থ হয় ভুক্তভোগী।

এনিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

 আরও পড়ুন - ফের রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ময়লাল আলী বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি মামলা চলমান আছে বলেও জানান তিনি।

 

ইসময়/রআ/এমআরএম