সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-01 17:48:45
নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত

'কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ'-এই প্রতিপাদ্য বিষয়ে আজ শুক্রবার জেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন- চট্টগ্রামে সাংবাদিককের ওপর চড়াও সাংসদ মোস্তাফিজ

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপনও এইডস থেকে রক্ষা পাওয়ার উপায়।

সভায় আরো জানানো হয়, এ পর্যন্ত জেলায় দুই হাজার ১০০ ব্যক্তির রক্ত পরীক্ষা করা হলেও এইডস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

আরও পড়ুন- সড়ক দুর্ঘটনা রোধে সমন্নয়ভাবে কাজ করতে হবে – 'চসিক মেয়র'

সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান এর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ এ এস এম সাদেকুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা স্বাস্থ্য অফিস চত্বরে শোভাযাত্রা বের করা হয়।