সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-04 18:48:15
নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নাটোর শহরের বড় হড়িশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন- জয়পুরহাটে গলায় ছুরিকাঘাত করে বৃদ্ধকে হত্যা

রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত্রে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর শহরের বড় হড়িশপুরে গনি হাজির পাম্পের বিপরীতে ভিআইপি হোটেলের পাশে পার্কিং করা ছিল 'সামি জনি' এবং 'রাজকীয় পরিবহন' নামের বাস দুটি। রাত ১১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- মদনে অবৈধ ৫ ইটভাটায় হুমকিতে কৃষি জমি

বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তারা অভিযোগ করেন, বিএনপি-জামাতের অবোরধকারীরা নির্বাচনকে বানচাল করতে এই নাশকতা করেছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, নাশকতাকারী দের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

 

ইসময়/রআ/এমআরএম