সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

দিনাজপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-05 19:45:15
দিনাজপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন- বরগুনায় কথিত দুই সাংবাদিকের কবলে পরে নিঃস্ব এক পরিবার

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা এইচ এ প্লাস পরিবহনে রাত দেড়টার দিকে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

বাসের হেলপার অমল জানান, রাত দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে দরজা জানালা বন্ধ করে খাওয়ার জন্য রাস্তার বিপরীত দিকে হাইওয়ে হোটেলে যাই । কিছুক্ষণ পরে শুনতে পারি টার্মিনালের উত্তর দিকে রাখা গাড়ীতে আগুন লেগেছে। এসে দেখি আমার গাড়ীতেই আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে।

আরও পড়ুন- তুলাতুলি-মদনপুর খেয়া পারাপারে নান্নু চেয়ারম্যানের চাঁদা দাবী: ইজারাদারের সংবাদ সম্মেলন

বাসের চালক ভোলানাথ রায় জানান গত রাতে টার্মিনালে গাড়ী রেখে সাড়ে আটটার দিকে বাড়ীতে চলে আসি। হেলপার গাড়ী ধোলাই করে হোটেলে খাওয়ার জন্য যায় এরই মধ্যে এসে দেখে গোটা গাড়ীতে আগুন জলছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকত্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কার্যক্রম চলমান এ ঘটনায় জড়িতদের শনাক্তকরে আইনের আওতায় আনা হবে।

 

ইসময়/রআ/এমআরএম