বরগুনার আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও ডাকাতির ব্যবহৃত গাড়ি সহ গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন - নাটোর-১ আসনে মনোনয়ন বাতিল হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়লেন গ্রাম পুলিশ এসকেন
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আমতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে. এম রুহুল আমিন।

পুলিশ বলেন, গত সোমবার রাত ০১ টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার বাবলাতলা বাজারের মাছের আড়ত থেকে ০৯টি ককসেট ভর্তি একটি পিকআপ ভ্যানে বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষ টাকার ৫০০ কেজি মাছ বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাওয়ার পথে,
আমতলী উপজেলার মহিষকাটা বাজারের ২০০ গজ উত্তর দিকে কুয়াকাটা- ঢাকাগামী - মহাসড়কের উপর পৌছাইলে ০৪ জন অজ্ঞাতনামা ব্যাক্তি দা, চাকু ও পা বাধিয়া মারধর করে সাথে থাকা নগদ টাকা ও ফোন নিয়ে যায় আন্তজেলা ডাকাত চক্রের সদস্যরা।
আরও পড়ুন - খুচরা কিক্রেতারা গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাহিরে মাদকের ডিলার রাশিদা
সংবাদ সম্মেলনে আরো বলেন, এ ঘটনার পর আমতলী থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঐ দিন সোমবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র ও ব্যবহৃত গাড়ি উদ্ধার করে।
ইসময়/ইস/এমআরএম