গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সৎ খালাতো ভাই জনি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর শিলমুন জুগিবাড়ি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আরও পড়ুন- বোয়ালখালীতে ৫ দিনের জন্য ২ম্যাজিস্ট্রেট নিয়োগ
জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান জানান, টঙ্গীর মরকুন এলাকায় খালার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে ওই শিশু।

দু'দিন আগে ১৬ বছর বয়সের সৎ খালাতো ভাই জনি তাকে জঙ্গলে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে জঙ্গলে বালু চাপা দেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ জনি ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে জনির স্বীকারোক্তিতে বালুর নিচ থেকে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন- আমতলীতে হরদমে চলছে অবৈধ ইটভাটা, নেই আইনের তোয়াক্কা
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইসময়/রাস/এমআরএম