সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

অর্থমন্ত্রীর নতুন অগ্রাধিকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে .


eshomoy.com || 2024-01-14 17:39:15
অর্থমন্ত্রীর নতুন অগ্রাধিকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে .

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে তা মোকাবিলায় পদক্ষেপ নিতে সময় চান তিনি।

রাজধানীর সচিবালয়ে রোববার অর্থমন্ত্রী হিসেবে প্রথম কার্য দিবসে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘চ্যালেঞ্জের কথা আমরা সবাই জানি; এখন সেগুলো সমাধান করতে হবে।’ তবে অগ্রাধিকার হিসেবে এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন তিনি।

এই পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানি বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করে; এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় কীভাবে হবে। জবাবে মাহমুদ আলী বলেন, মিলেমিশে কাজ করতে হবে; অর্থ মন্ত্রণালয় একা পারবে না।

টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে; আমাদের অতটা হয়নি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে; দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না।

এ সময় মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা চান অর্থমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কত ষড়যন্ত্র, কতকিছু থাকা স্বত্বেও আমারা এগিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ থাকবে। আমাদের অর্জনও কম নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। একবারে সব করা সম্ভব নয়। অনেক কারেকশন করতে হবে। সকল উন্নয়ন প্রক্রিয়াই কারেকশন দরকার আছে। চ্যালেঞ্জ থাকবে। সমাধান করতে হবে।

টানা তৃতীয় বারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পেলেন ,আসাদুজ্জামান