সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গাড়ি চালক খুন


এম মনির চৌধুরী রানা,চট্টগ্রাম

eshomoy.com || 2024-01-28 12:37:45
চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গাড়ি চালক খুন

চট্টগ্রামের খুলশীতে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। ২৭ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা কাঁচাবাজার সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই নূরুল আলম আশিক। 

আরও পড়ুনঃকেন পাকিস্তান এবং ইরান মেতে উঠেছে যুদ্ধে


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টাইগারপাস ঝাউতলা রুটে অবৈধ রিকশা ও গ্রাম সিএনজি চলাচল নিয়ে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে ওখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


তাৎক্ষণিক ভাবে বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে এটা নিশ্চিত বেলাল একজন গাড়ি চালক। এ সংঘর্ষে আরো পাঁচজন আহত হন বলে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান।