সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

রান্না খাবারে লবণ ছিটাচ্ছেন? বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-07 19:20:00
রান্না খাবারে লবণ ছিটাচ্ছেন? বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

খাবারের স্বাদ বাড়ানোর জন্য অনেকেই রান্নার পর খাবারে অতিরিক্ত লবণ ছিটিয়ে দেন। তবে খাবারের স্বাদ বাড়াতে ছিটানো এই লবণেই বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রান্না করা খাবারে ছিটানো অতিরিক্ত লবণ বাড়াতে পারে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ, যাতে মানুষের আয়ুষ্কাল প্রায় দশ বছর কমে যায়। আগের অনেক গবেষণা থেকেও জানা গেছে যে, প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে লবণ খেলে উচ্চ রক্তচাপসহ হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুন-ডেঙ্গু কেড়ে নিল আরও ৯ প্রাণ

যুক্তরাজ্যের প্রায় চার লাখেরও বেশি প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত এই গবেষণার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে মায়ো ক্লিনিক জার্নালে। 

এতে দেখা গেছে, যারা বেশি লবণ খায় তাদের তুলনায় যারা অল্প থেকে একেবারেই লবণ খায় না, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কম। বেশি লবণ খাওয়ার ফলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৩৯ শতাংশ বেড়ে যায়। 

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার তুলানে ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক লু কি ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন,  

সীমিত পরিমাণে লবণ খেলে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি তুলনামূলক কম থাকে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, স্বাদ বাড়াতে রান্না করা খাবারে দেয়া সামান্য বাড়তি লবণেও টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। 

আরও পড়ুন-আগুনে পুড়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন চয়ন ইসলাম

প্রাপ্তবয়স্কদের দৈনিক ২০০ মিলিগ্রাম বা ৫ গ্রামের কম লবণ গ্রহণের পরামর্শ দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ইসময়/একে/এমআরএম