সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

হাসপাতালে ঠান্ডাজনিত রোগী বাড়ায় চিকিৎসকদের পরামর্শ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-05 21:06:00
হাসপাতালে ঠান্ডাজনিত রোগী বাড়ায় চিকিৎসকদের পরামর্শ

প্রকৃতিতে এখন শীতের আমেজ। শুষ্ক বাতাস। বাড়ছে দূষণ ও ধূলিকণা। আবহাওয়ার এ পরিবর্তনে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই নবজাতক ও শিশু। 

দুই মাস বয়সি শিশু হামিজা। জন্মের পর থেকেই ভুগছে ঠান্ডাজনিত রোগে। দিনের পর দিন কাটছে হাসপাতালের বেডে। বাসায় ফিরে সপ্তাহ ব্যবধানে নিউমোনিয়ায় আবারও ভর্তি হতে হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬৬৯

শিশুটির মা বলেন, ঠান্ডার সমস্যা থাকায় হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা অনেক খারাপ। তার নিউমোনিয়া হয়েছে।

আবহাওয়া পরিবর্তনের এই সময় ঠান্ডা ও অ্যালার্জিজনিত রোগে প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে মানাতে কষ্ট হচ্ছে শিশুদের। এরই মধ্যে দেখা দিয়েছে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা।

আরও পড়ুন- শীতে গোসলের শ্রেষ্ঠ সময় কখন?
 
রাজধানীর মুগদা হাসপাতালের শিশু ও নিউমোনিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, কোনো বেড ফাঁকা নেই। প্রতিদিন গড়ে কয়েকশ’ রোগী হাসপাতালের বহির্বিভাগে আসছে, যা গত দুই সপ্তাহ আগেও ছিল অর্ধেক।

শিশুদের পাশপাশি আত্রান্ত হচ্ছেন বড়রাও। তবে বাড়তি সতর্কতা ও সচেতনতায় এসব মৌসুমজনিত রোগ-বালাই প্রতিরোধ সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা।

মুগদা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুল বলেন,  

ফ্লুয়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে। এ সময় শিশুকে নিয়মিত গোসল করাতে হবে। যারা খুব নবজাতক, অর্থাৎ সময়ের আগে জন্ম নেয়া অপরিণত শিশুদের ক্ষেত্রে একটু দেরিতে গোসল করাতে হবে।

এ ছাড়া সরকারি টিকাদান কর্মসূচিতে ফ্লুয়ের ভ্যাকসিন নিয়ে আসা যায় কিনা, সেটা ভেবে দেখার সময় হয়েছে।

আরও পড়ুন- গবেষণা বলছে, শরীরে অ্যালার্জি না থেকেও চুলকানি হতে পারে

শীতকালে সর্দি-কাশি, নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস, হাঁপানি, ডায়রিয়া, সাইনোসাইটিসহ দেখা দেয় বিভিন্ন ধরনের রোগব্যাধি। সহজেই আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। তাই শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে হবে জিংক ও ভিটামিন-সি সমৃদ্ধ রসালো ফলমূল, বলছেন চিকিৎসকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান বলেন,  

যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা বয়স্ক বা হাঁপানি সংক্রান্ত রোগ রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই ভ্যাকসিন নেবেন। ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হবে।

আরও পড়ুন- ফরিদপুরে মানবতার সেবায় ফ্রি কলেরা স্যালাইন বিতরণ

বিশ্বে প্রতি ১৩ সেকেন্ডে একজন নিউমোনিয়ায় মারা যায় এবং প্রতি ৪৩ সেকেন্ডে ১টি শিশু। তাই শ্বাসনালির সংক্রমণ, রোগজীবাণু ও ধূলাবালি এড়াতে অযথা বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে পাশাপাশি প্রতিদিন অন্তত আধাঘণ্টা কায়িক শ্রম দিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না অ্যান্টিবায়োটিক।

 

ইসময়/এসআই/এমআরএম