সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


ইমাম হাছাইন পিন্টু , নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-07 21:26:00
নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নাটোরে এবার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে এই লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আরও পড়ুন - দীঘিনালায় “নারীর গৃহাস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা”

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সাজর্ন অফিসে স্থানীয় সাংবাদিকদের ওরিয়েন্টেশনে এই তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্ব করেন।

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, ভিটামিন 'এ' গ্রহন করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশুর স্বাভাবিক শারিরিক ও মানসিক বিকাশ ঘটে, গড়ে উঠে বুদ্ধিদীপ্ত জাতি।

সিভিল সার্জন আরো বলেন, দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সাড়ে তিন হাজার মসজিদের মাধ্যমে এবং কেন্দ্রগুলোর আশেপাশে মাইকিং এর মাধ্যমে প্রচারণার পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

আরও পড়ুন -  সাভার-ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

কর্মশালায় জানানো হয়, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিকেন্দ্রে একজন স্বাস্থ কর্মীর সাথে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

 

ইসময়/ইস/এমআরএম