সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

সাভার-ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২


আনোয়ার সুলতান, সাভার উপজেলা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-07 20:14:45
সাভার-ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

আরও পড়ুন - ডাকাত চক্রের দুই সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয় ও আহত হয় আরেক আরোহী। নিহত মোটরসাইকেল আরোহীকে সাভার হাইওয়ে ও আহতকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের বাসের চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আহতকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

নিহতরা হলেন, টাঙাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে মো. রুবেল পারভেজ (৩২), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান (২৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধূপুর গ্রামের মো. খলিলের ছেলে মো. ইসমাইল (১৭)। 

আরও পড়ুন - দীঘিনালায় জেলাপ্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

আহতরা হলেন, মো. আক্তারুজ্জামান (৪২) ও নিহত ইসমাইলের বাবা খলিল (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিচাগামী লেনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মো. ইসমাইল।

এসময় গুরুতর আহত হন নিহত ইসমাইলের বাবা খলিল। আহত খলিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -  দিনাজপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, ঘটনার পরপরই উভয় পরিবহনের চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও সেলফি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

ইসময়/ইস/এমআরএম