হঠাৎ সব ভুলে যাচ্ছেন? কিংবা নানা কারণে দুর্বল হয়ে যেতে পারে স্নায়ু। বয়স একটি কারণ তো বটেই, তার সঙ্গে যুক্ত হতে পারে মানসিক চাপও। যদিও নার্ভের সমস্যা সহজেই কমানো সম্ভব। প্রতিদিন কিছু খাবার নিয়ম করে খেলে এই সমস্যা কমে যাবে অনেকাংশে।
আরও পড়ুন - সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে চসিক
মানব শরীরে নার্ভ রয়েছে একটি নেটওয়ার্কের মতো। যা আমাদের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। শরীর সুস্থ রাখতে নার্ভের সুস্থ থাকাটাও ভীষণ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন কিছু খাবার পারে নার্ভ সচল রাখতে। তাহলে জেনে নেয়া যাক কোন খাবারে নার্ভ ভালো থাকে।

১. ফল: কম-বেশি যে কোনও ফলই অ্যান্টিঅক্সিডেন্টের খনি। আর এই উপাদান কিন্তু সরাসরি নার্ভকে সুস্থ রাখার কাজে বিশেষ ভূমিকা গ্রহণ করে, এমন তথ্যই উঠে এসেছে গবেষণায়। তাই নিয়মিত ফল খাওয়া অত্যন্ত জরুরি। তবে বেরি জাতীয় ফল বেশি খাওয়া ভালো।
২. সবজি: এই সকল খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজের ভাণ্ডার। ফলে একাধিক শারীরিক সমস্যা দূর করার কাজে এর জুড়ি মেলা ভার। গবেষণায় দেখা গেছে, ব্রকোলি, পালং শাকে রয়েছে আলফা লিপোলিক অ্যাসিড। আর এই উপাদানটি কিন্তু নার্ভ ড্যামেজ থেকে রক্ষা করে। তাই নিয়মিত এই ধরনের শাক, সবজি পাতে রাখার চেষ্টা করুন। এতেই দেখবেন সুস্থ থাকবে নার্ভ। ব্যথা, জ্বালা ও যন্ত্রণা সবই কমবে অল্পদিনে।
আরও পড়ুন - ডেঙ্গু কেড়ে নিলো আরও ৪ প্রাণ, আক্রান্ত ৪১৩
৩. হোল গ্রেইন খাবার: হোল গ্রেইন খাবারে রয়েছে বি ভিটামিনের খনি। এটি নার্ভের স্বাস্থ্য রক্ষার কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাই নিয়মিত আটা, ঢেঁকি ছাঁটা চাল, ওটস হোল গ্রেইন খাবার খাওয়ার চেষ্টা করুন। আবার ময়দা, সাদা ভাতের মতো রিফাইন কার্ব খেলে সমস্য বাড়তে পারে।
৪. বাদাম: নিয়মিত বাদাম খাওয়ার চেষ্টা করুন। বাদাম হলো বি ভিটামিনের ভান্ডার। নিয়মিত বাদাম খেলে নার্ভের জ্বালা, যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। তাই যারা স্নায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই প্রতিদিন ৬-৭ টি বাদাম খান। এক্ষেত্রে আমন্ড, ওয়ালনাট, এবং পেস্তা জাতীয় বাদাম খেলে উপকার মিলবে সবথেকে বেশি।
আরও পড়ুন - ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, বাড়লো আক্রান্তের সংখ্যা
৫. ওমেগা থ্রি: নার্ভকে সুস্থ সবল রাখার কাজে এর জুড়ি মেলা ভার। তাই নিয়মিত ওমেগা থ্রি যুক্ত খাবার, যেমন- মাছ, আমন্ড, চিয়া বীজ ইত্যাদি পাতে রাখার চেষ্টা করুন। এতেই দেখবেন ধীরে ধীরে ড্যামেজড নার্ভ সুস্থ হয়ে উঠেছে।
ইসময়/ইস/এমআরএম