লক্ষ্মীপুর থেকে ১২টি মালবাহী ট্রাকসহ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কৃষাণী ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে। মঙ্গলবার বিকালের দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে আসা কৃষাণী রাজাপুরের বাশতলী বাজার টেকের মাথা সংলগ্ম মেঘনা নদীর চরে আটকা পড়ে।
ইলিশা ফেরি অফিসের ম্যানেজার পারভেজ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- হারিয়ে যাওয়ার ১৬ বছর পর বাড়ি ফিরলেন সাহাবুল

বাশতলী বাজার এলাকার বাসিন্দা হাসনাইন হাসান বলেন, ১২টি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কৃষাণী মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার জেগে ওঠা চরে উঠে যায়। ফেরিতে অনেক যাত্রীও ছিলেন, তারা বিভিন্ন ট্রলারযোগে চলে যান। পানি সংকটে ফেরিটি আর সামনে যেতে পারেনি।
আরও পড়ুন- ভোলায় বৈরী আবহাওয়ায় ১১টি মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ৬
ইলিশা ফেরি অফিসের ম্যানেজার পারভেজ খান গণমাধ্যমে জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে ফেরিটি আটকা আছে, পানি বাড়লে ছেড়ে আসবে।

আরও পড়ুন- ঝিনাইগাতীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
ই-সময়/আর.এম/এমআরএম