শেরপুরের ঝিনাইগাতী বিশেষ অভিযানে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রমড়া গ্রামের মৃত জহুর উদ্দিনের পুত্র মো: দুলাল মিয়া (৪৫), সন্ধ্যাকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোতালেব (৫০), আবুল হোসেনের পুত্র আল- মামুন (৩২) এবং হলদিগ্রামের বাসিন্দা মৃত মোজাফফর আলীর পুত্র মো: মোস্তফা (৩২)।
আরও পড়ুন- ভোলায় বৈরী আবহাওয়ায় ১১টি মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ৬

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া'র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব, এসআই দুলাল মিয়াসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- ধর্ষনের পর হত্যা : অগ্রগতি নেই সেই আলোচিত উপবালা হত্যা মামলার
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া বলেন, তাদের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন- ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা !
ই-সময়/আরএম/এমআরএম