সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

শেরপুরে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়ন


শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2024-05-23
শেরপুরে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়ন

শেরপুরে বাইক চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেটও বিতরণ করা হয়েছে। যারা হেলমেট পড়েছে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শহরের এনইউএ পেট্রোল পাম্পে এ কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার আকরাম হোসেন। 

সড়কে বাইক দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং বাইকাররা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচার লক্ষ্যে সরকার সম্প্রতি পেট্রোল পাম্প থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি চালু করেছেন। এরই অংশ হিসেবে আজ শেরপুর জেলা পুলিশের আয়োজনের শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে আইন মেনে অর্থাৎ হেলমেট পড়ে যারা তেল নিতে আসেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়।

সেই সঙ্গে যারা হেলমেট ছাড়া তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে একটি করে হেলমেট প্রদান করেন।

এ সময় হেলমেট ও ফুলেল শুভেচ্ছা পেয়ে বাইক চালকরাও খুশি হন এবং তারাও আইন মানার অঙ্গীকার করেন।

ফুল ও হেলমেট বিতরণকালে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম (নালিতাবাড়ী সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়াসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং পেট্রোল পাম্প মালিকদের মধ্যে হাসান মোহাম্মদ কিবরিয়া পিপন ও সুব্রত রায় শুভ্র উপস্থিত ছিলেন।