সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

১২ বছর পর ঝিনাইগাতি টু শেরপুর লোকাল বাস চালু


সাফিজল হক, শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2024-06-01
১২ বছর পর ঝিনাইগাতি টু শেরপুর লোকাল বাস চালু

শেরপুর জেলার উত্তরের জনপদ ঝিনাইগাতী উপজেলা। জেলা শহর থেকে উপজেলা শহরের দূরত্ব ১৯ কিলোমিটার। উপজেলাটির ৮০ ভাগ অঞ্চল ভারতের মেঘালয় এলাকার সীমান্তঘেঁষা। সমতলের সাধারণ জনবসতির বাইরেও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিরাট একটা অংশের বসবাস এই উপজেলায়। তাদের বেশির ভাগ মানুষই নিম্নআয়ের। উপজেলার বাইরে কোথাও গেলে সবাইকে মূল জেলা সদরের ভেতর দিয়েই যেতে হয়। কিন্তু তাদের যাতায়াতের একমাত্র বাহন হলো সিএনজিচালিত অটোরিকশা।

এই স্বল্প দূরত্বের রাস্তা আসতে গুনতে হয় ৫০ থেকে ৫৫ টাকা। এই পথে দীর্ঘ ১২ বছর পর আবার লোকাল বাস সার্ভিস চালু করেছে শেরপুরের তিন পরিবহন ব্যবসায়ী। সিএনজির দৌরাত্ম্য পেছনে ফেলে লোকাল বাস চালু হওয়ায় যাত্রীরা খুব খুশি। অপরদিকে ভাড়াও নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা। এতে স্বল্প আয়ের মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। আগে বিকল্প কোনো যানবাহন না থাকায় সিএনজিগুলো বেপরোয়াভাবে পাল্লা দিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মাঝেই ঘটত দুর্ঘটনা। ঘটত প্রাণহানির মতো ঘটনা।জানা যায়, স্বাধীনতার পরবর্তী সময় থেকেই শেরপুর জেলা শহর থেকে ঝিনাইগাতীর মানুষের একমাত্র বাহন ছিল লোকার বাস। কিন্তু সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ায় বাসের ব্যবসায় টান পড়ে। কারণ সেই সময়ের বাস ছিল ডিজেলচালিত ইঞ্জিনের। ফলে খরচ বেশি হওয়ায় লাভ হতো কম হতো। সময় লাগত বেশি। পরে ব্যবসায়ীরা রাস্তায় বাস কমাতে কমাতে এক সময় বন্ধই হয়ে যায় বাস সার্ভিস। ফলে মানুষ বাধ্য হয়েই সিএনজিচালিত অটোরিকশা দিয়েই চলাচল করছে এক যুগ ধরে। এই সুযোগে সিএনজির ভাড়া বাড়তে বাড়তে হয়েছে প্রায় তিনগুণ। তবে তিন বাস মালিকের প্রচেষ্টায় মে মাসের ১৪ তারিখ থেকে ৭টি বাস দিয়ে চালু হয়। এর পরই সাধারণ যাত্রীদের মধ্যে ফিরে আসে স্বস্তি। প্রথম দিন থেকেই অনেকে ঝুঁকিপূর্ণ সিএনজি ওঠা বন্ধ করে দিয়েছে। তবে এই বাস সার্ভির চালু হওয়ার পর থেকেই সিএনজির ভাড়া ৫০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩০ টাকায়। এখন মানুষ বাস না পাওয়ার সাপেক্ষে সিএনজিতে উঠতেছে।

উপজেলার কালিবাড়ি এলাকার যাত্রী আমিন মাহমুদ বলেন, লোকাল বাস না থাকার সুযোগে একটা যুগ আমাদের মতো সাধারণ যাত্রীদের দ্বিগুণ ভাড়া পরিশোধসহ নানাভাবে হয়রানি ও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের যাতায়াত এখন নিরাপদ হয়েছে। 

রাকা-রাকিব তালুকদার’ পরিবহনের চালক মো. আবু সাইদ বলেন, আমি দীর্ঘ ২৭ বছর ধরে বাসে কর্মরত আছি। এই লাইনে জীবন পার করে দিলাম। আমাদের ভাড়া সিএনজির প্রায় তিন ভাগের এক ভাগ। তাই নিম্নআয়ের মানুষ আমাদের মাধ্যমে সেবা পাবে এটাই আমাদের আনন্দের।

মালিক সমিতির বুকিং মাস্টার দেলওয়ার হোসেন মিন্টু বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধি ও কম খরচে দ্রুত সময়ে যাতায়াত ব্যবস্থা সহজ করতে প্রাথমিকভাবে ৭টি লোকাল বাস সার্ভিস চালু করেছি। খোয়ারপাড় স্ট্যান্ড থেকে ঝিনাইগাতী পর্যন্ত ১৮ কিলোমিটারের জন্য মাত্র ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে সার্ভিসটি চালু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া দৌরাত্ম্য লোকাল বাস সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। এখন আমাদের সকল গাড়ি গ্যাসে কনভার্ট করা। তাই আমাদের যেহেতু খরচ কম তাই সকলের সেবায় আমরা চালু রাখতে পারব। মানুষ আগের মতো বাসে অভ্যস্ত হলে আরও বাস সংযুক্ত করা হবে।