সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেরপুর

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিল সহ আটক ২


শেরপুর প্রতিনিধি

eshomoy.com || 2024-06-06
ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিল সহ আটক ২

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গাড়ো পাহাড়ি এলাকা হতে বিদেশি ৫'শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ জুন ) সকাল ১১টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেড়ামারা এলাকার আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া এলাকার জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তনু নন্দন রুরাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গজনী অবকাশ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি অটো রিকশাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। তবে এসময় আরও দুই থেকে তিনজন কারবারি পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল বলেন, মাদক সমাজের অভিশাপ। মাদকের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক দমনে পুলিশের এমন অভিযান অব্যহত থাকবে।