ভারতের আসাম রাজ্যের ধেমাজি জেলার বরদলনি ভকত কৈবর্ত গাঁওয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
আরও পড়ুন- নির্মাণাধীন কালভার্ট ভেঙে ৫ জনের মৃত্যু

সোমবার (৩১ জুলাই ) বিকেল ৩ টায় রিপুঞ্জিত দাস নামক জনৈক শিক্ষক পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমী দাস (২২) কে দা দিয়ে কোপ বসিয়ে দেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহতবস্থায় মহিলাকে ধেমাজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
আরও পড়ুন- শেরপুরে কবজ উদ্দিন হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার-৩
ধেমাজি থেকে ডিব্রুগড় যাওয়ার পথে আহত মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমী দাস ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘাতক স্বামী রিপুঞ্জিত দাস স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে রাতেই আত্মহত্যা করেন।
আরও পড়ুন- শরীয়তপুরে ৫ম শ্রেনীর শিশুকে অপহরণ করে হত্যা
ই-সময়/আর.এম/এমআরএম