ভারতের ওড়িশার রায়গড় জেলার উপারসাজা গ্রামে স্নান করার সময় কালভার্টের একাংশ ভেঙে পড়ে ৫ জন নিহত হন।
সোমবার (৩১ জুলাই ) ভারতের ওড়িশায় নির্মাধীণ কালভার্টের নিচে বৃষ্টির সময় বহু মানুষ দাঁড়িয়ে গোসল করছিলো।
আরও পড়ুন- শরীয়তপুরে ৫ম শ্রেনীর শিশুকে অপহরণ করে হত্যা

গোসল করার সময় হঠাৎ কালভার্টটি নিচে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর ভেঙ্গে পড়ে। আর এতে ঘটনাস্থলেই ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ৪ জনই শিশু।
আরও পড়ুন- বঙ্গপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রবিউলের সন্ধান এখনো মেলেনি
এ দুর্ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসাবশেষের নিচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- শেরপুরে কবজ উদ্দিন হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার-৩
ই-সময়/আর.এম/এমআরএম