শরীয়তপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে।তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরিবার মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটিতে চাপা দিয়ে রাখেন।

আরও পড়ুন- ক্ষমতায় থেকেও আয় কমেছে আওয়ামী লীগের, বেড়েছে বিএনপির
নিহত হৃদয় খান নিবিড় (১১) উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির পুত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। অপহরণকারীরা নিবিড়দের বাসায় ভাড়া থাকতেন বলে জানা যায়। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৬টার দিকে নিবিড়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে অপহরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে খেলার জন্য বাড়ি থেকে বের হয় হৃদয় খান। এরপর আর খুঁজে পায়নি তার পরিবার। অপহরণকারীরা সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করেন। এ সময় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তাদের কাছে। পরে নিবিড়ের পরিবার থানা-পুলিশকে জানায়। তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে থানা পুলিশ। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে নিবিড়ের বাড়ির ৫০০ মিটার দূরে পরিত্যক্ত জমিতে মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন- ভোলায় পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার স্বর্ণালংকার সহ গৃহকর্মী গ্রেফতার

হৃদয়ের মা নিপা আক্তার ও মামা ইকবাল বলেন, 'হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হৃদয়কে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।
আরও পড়ুন- আবারও ক্রেন দূর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
এ ঘটনায় পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন (ওসি) বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকও করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- সাংবাদিকতায় বিশেষ সম্মাননা স্বারক ২০২৩ পেলেন গণমাধ্যম কর্মী জিল্লুর রহমান জুয়েল
ই-সময়/আর.এম/এমআরএম