সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু।


eshomoy.com || 2024-06-30
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে  এক জেলের মৃত্যু।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে খোকন মাদবর (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মাদবর উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি এলাকার নুরু মাদবরের ছেলে।

পদ্মায় মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে খোকন মাদবর (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সকালে উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মাদবর উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি এলাকার নুরু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মাদবর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে চলে আসেন খোকন। রোববার ভোরে তিনি সেই জাল তুলতে নদীতে নামেন। তিনি যখন জাল তুলছিলেন হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, নদীতে জাল তুলতে গিয়ে খোকন মাদবর বজ্রপাতে নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

জাজিরা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, বজ্রপাতে খোকন মাদবর নামের এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।