সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : শরীয়তপুর

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া।


নিরব তাহসান, শরীয়তপুর

eshomoy.com || 2024-07-17
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া।

জাজিরা,শরীয়তপুর
শরীয়তপুরে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে জাজিরার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোটা সংস্কার আন্দোলনকারী তিন শিক্ষার্থী আহত হন। ৩০ মিনিট চলা পাল্টাপাল্টি এই ধাওয়ার পরে আন্দোলনকারীরা পিছু হটলে সাড়ে ১২টার দিকে সড়কটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।
এর আগে, সকাল ১০টার দিকে পদ্মা সেতু টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের প্রতিরোধে পিছু হটে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী ছাত্রলীগের হামলা, আন্দোলনকারী ছাত্রদের হত্যার প্রতিবাদে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জাজিরার নাওডোবা এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। তখন দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক, কোটা সংস্কার আন্দোলনকারীদের এক নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে মাঠে নেমেছি। ছাত্রলীগ আমাদের মারছে, হামলা করেছে আর পুলিশও মারছে। আমরা শান্তিপূর্ণভাবে সহপাঠী ভাইয়ের হত্যার বিচার চাইতে পারব না? ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আমাদের কয়েজন আহত হয়েছে।’
নিরব তাহসান ( ই সময় ) 
শরীয়তপুর